২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের অভিনব উদ্যোগ

গ্রামীণফোন সুপার কাপে দর্শক টানতে আরেকটি অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুইটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচের টিকিট লটারির মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন সুপার কাপে দর্শক টানতে আরেকটি অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুইটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচের টিকিট লটারির মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। মঙ্গলবার বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিনটি খেলায় প্রতিদিন পাঁচজন ভাগ্যবান দর্শক আর্জেন্টিনা ও নাইজেরিয়া খেলার টিকিট পাবেন। দর্শক মাঠে আসতে এর আগে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বাফুফে ফ্রিজ, এলসিডি টেলিভিশন, মোটর সাইকেল ও মোবাইল সেট পুরস্কার দেয়ার ঘোষণা দেয়। ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও নাইজেরিয়া মধ্যকার প্রীতি ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/২১৪৭ ঘ.