ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যারিয়ন বারতোলিকে হারিয়ে ব্যাংক অব ওয়েস্ট ক্ল্যাসিক শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে সেরেনা ৭-৫ ও ৬-১ গেমে হারান ফ্রান্সের বারতোলিকে।
২০১০ সালের উইম্বলডন শিরোপা জয়ের পর এটাই তার প্রথম শিরোপা।
পা কেটে যাওয়া ও ফুসফুসে রক্ত জমার কারণে প্রায় এক বছর কোর্টের বাইরে ছিলেন মেয়েদের টেনিসের সাবেক এই শীর্ষ খেলোয়াড়। র্যাঙ্কিংয়েও নেমে যান ১৬৯ নম্বরে।
পরে ডব্লিউটিএ'র প্রি-উইম্বলডন টুর্নামেন্ট দিয়ে তিনি কোর্টে ফেরেন।
আর এবারের উইম্বলডনে এই বারতোলির কাছে হেরেই চতুর্থ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিলো সেরেনাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৩০ ঘ.
bdnews24