ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড গড়ে প্যারিস সেন্ট জার্মেই'তে নতুন ঠিকানা গড়লেন আর্জেন্টিনা জাতীয় দল ও পালের্মোর মধ্যমাঠের খেলোয়াড় হাভিয়ের পাস্তোরে।
বেশ কয়েকদিন ধরে চেলসি ও পিএসজি পাস্তোরেকে দলে টানার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত চেলসিকে টপকে পাস্তোরেকে বাগিয়ে নিলো ফ্রান্সের দলটি।
রেকর্ড ৪৩ মিলিয়ন ইউরোতে ইতালি থেকে ফ্রান্সে পাড়ি জমাচ্ছেন পাস্তোরে। ফ্রান্সের ঘরোয়া দলটির পক্ষ থেকে ২-৩ দিনের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
ফ্রান্স ফুটবলে এর আগে এত মূল্যে দিয়ে কোনো খেলোয়াড়কে কেনা হয়নি। পাস্তোরের আগে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা ছিল নিকোলাস অ্যানেলকার গায়ে। ২০০০ সালে ৩৩.৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে পাস্তোরের বর্তমান দল পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি।
এএনএসএ জানিয়েছে, বার্ষিক ৪ মিলিয়ন ইউরো বেতনে চুক্তিবদ্ধ হয়েছেন পাস্তোরে।
পালের্মোর হয়ে গত বছর সেরি আতে ৩৫ খেলেন তিনি। গোল করেন ১১টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১১৩ ঘ.
bdnews24