২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

দর্শক হাঙ্গামার কারণে ওমানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের দ্বিতীয় পর্বের ফিরতি খেলা বন্ধ হয়ে যাওয়ায় মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দর্শক হাঙ্গামার কারণে ওমানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের দ্বিতীয় পর্বের ফিরতি খেলা বন্ধ হয়ে যাওয়ায় মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সেই সঙ্গে জয়ী ঘোষণা করায় ওমান উঠে গেছে তৃতীয় পর্বে। ইয়াংগুনে বৃহস্পতিবার অতিরিক্ত সময়ের (৯০ ) খেলা চলার সময় দর্শক হাঙ্গামার কারণে খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন রেফারি। সে সময় ওমান ২-০ গোলে এগিয়েছিল। প্রথম খেলায় দেশের মাটিতেও ওমান জেতে ২-০ গোলে। ফলে মোট ৪-০ গোলে ওমানকে জয়ী ঘোষণা করে ফিফা। খেলা শেষের বাঁশি বাজানোর আগে আগে দর্শকরা জাপানি রেফারি রাইয়ুজি সাতো, ওমানের কোচ পল লি গুয়েন এবং তার দলের খেলোয়াড়দের লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল দিয়ে ঢিল মারা শুরু করে। ফলে রেফারি খেলা বন্ধ করে দিতে বাধ্য হন। ফিফা এক বিবৃতিতে শুক্রবার জানায়, রেফারির খেলা বন্ধ ঘোষণার সময় যে ফলাফল ছিল তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ আয়োজক কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২১৩ ঘ.