২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান জুরখানে ও কুস্তি শুরু

৩য় এশিয়ান জুরখানে স্পোর্টস ও কুস্তি পালোয়ানী প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩য় এশিয়ান জুরখানে স্পোর্টস ও কুস্তি পালোয়ানী প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হচ্ছে। প্রতিযোগিতা শেষ হবে ৩০ জুলাই। এতে ২৬ টি দেশ অংশগ্রহন করছে। বৃহস্পতিবার বিকেল ৩.৩০ মিনিটে সরাষ্ট্রমন্ত্রি সাহারা খাতুন উডেনফ্লোর জিমন্যাশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সভা কক্ষে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন কুস্তি ফেডারেশনের সভাপতি নৌ পরিবহন মন্ত্রি শাজাহান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জুরখানে স্পোটর্স ফেডারেশনের সভাপতি ও ইরানের সাবেক উপ-রাষ্ট্রপতি মোহসেন মেহরালীজাদেহ, প্রধান সম্বনয়কারী মিজানুর রহমান মানু ও ফেডারেশনের সাধারণ সম্পাদত তাবিউর রহমান। প্রতিযোগিতা শেষে ৩০ জুলাই বিশ্ব জুরখানে কংগ্রেস অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২৩৪১ ঘ.