২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল শুরু

শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ভুটানকে হারিয়েছে ৭৭-৪৪ পয়েন্টের বড় ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ভুটানকে হারিয়েছে ৭৭-৪৪ পয়েন্টের বড় ব্যবধানে। ধানমন্ডি উডেনফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে ছিল ৩৯-২৪ পয়েন্টে। বাংলাদেশ বুধবার মালয়েশিয়া ও বৃহষ্পতিবার মালদ্বীপের মুখোমুখি হবে। প্রতিযোগিতায় পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো ভারত, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া ও বাংলাদেশ। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন কোম্পানি সিটিসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/টিআর/২২১৪ ঘ.