২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় লেবানন দল

লেবানন দল ঢাকায় এসেছে মঙ্গলবার। তবে বাংলাদেশ দলকে হাল্কাভাবে নিচ্ছেন না লেবানন কোচ এমিল রুস্তম। কিন্তু জিততে নয়, অন্তত ড্র করতে চায় বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেবানন দল ঢাকায় এসেছে মঙ্গলবার। তবে বাংলাদেশ দলকে হাল্কাভাবে নিচ্ছেন না লেবানন কোচ এমিল রুস্তম। কিন্তু জিততে নয়, অন্তত ড্র করতে চায় বাংলাদেশ। লেবানন দল ঢাকায় পৌঁছে সকাল সাড়ে ৭ টায়। বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের ফিরতি খেলায় বৃহষ্পতিবার মাঠে নামছে বাংলাদেশ ও লেবানন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়। বৈরুতে প্রথম খেলায় লেবানন ৪-০ গোলে হারায় বাংলাদেশকে। লেবানন কোচ অবশ্য সে কথা ভাবছেন না। এখন তিনি ভাবছেন ফিরতি খেলা নিয়ে। রাজধানীর বুয়েট মাঠে দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের রুস্তম বলেন, "আগের খেলার কথা ভুলে যেতে চাই। এখন চাই নতুন করে ভাবতে। কারণ এখন আমরা নিজেদের মাটিতে খেলছি না। প্রতিপক্ষের মাটিতে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে।" "এছাড়া বাংলাদেশ দল যে কোনো পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে পারে। সে ক্ষমতাও দলটির আছে," বলেন লেবানন কোচ। আগের খেলায় বড় ব্যবধানে জেতার পরও প্রতিপক্ষকে শক্তিশালী দল বলছেন কেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাংলাদেশ একেবারে খারাপ খেলেনি। কৌশলগত কিছু কারণে দলটি হেরেছে।" "বাংলাদেশ দলে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যারা যে কোনো সময় খেলার চেহারা পাল্টে দিতে পারেন," বলেন তিনি। এদিকে ড্র করতে চান বাংলাদেশ দলের 'সিনিয়র' খেলোয়াড় মোহাম্মদ সুজন। সাংবাদিকদের তিনি বলেন, "শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে চাই আমরা।" "তবে দল হিসেবে লেবানন যথেষ্ট শক্তিশালী। প্রথম খেলায় তার প্রমাণ মিলেছে। তবে প্রমাণ করতে চাই, আমরাও একেবারে খারাপ দল নই," বলেন সুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১১ ঘ.