২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে নতুন জাতীয় রেকর্ড রত্নার

জাতীয় শুটিং প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন এসএ গেমসে সোনা জয়ী শুটার শারমিন আক্তার রত্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শুটিং প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন এসএ গেমসে সোনা জয়ী শুটার শারমিন আক্তার রত্না। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে আনসারের পক্ষে ৫০০ দশমিক ৩ স্কোর করে স্বর্ণপদক জেতেন রত্না। গুলশান শুটিং ক্লাবে রোববার প্রতিযোগিতার এ ইভেন্টে বিকেএসপির তৃপ্তি দত্ত ৪৯৭ দশমিক ৬ স্কোর করে রৌপ্য পদক পান। আর ব্রোঞ্জ পদক জেতেন রাজারবাগ রাইফেল ক্লাবের শারমিন আক্তার। এছাড়া, পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোন-এ কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন স্বর্ণ জেতেন। তার স্কোর ৬৮৭ দশমিক ৩। আর্মি শুটিং অ্যাসোসিয়েনের রমজান আলী ৬৮৬ দশমিক ৪ স্কোর করে রৌপ্য এবং গুলশান শুটিং ক্লাবের গোলাম শফিউদ্দিন খান ৬৭৮ করে ব্রোঞ্জ পদক জিতে নেন। মহিলাদের ২৫ মিটার পিস্তলে বিকেএসপির অন্তরা ইসলাম সোনা জেতেন ৫৩১ স্কোর করে। ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান ৫৩০ স্কোর করে রৌপ্য এবং একই দলের সিনথিয়া নাজনীন টুম্পা ৫০৪ স্কোরে জিতে নেন ব্রোঞ্জ পদক। সোমবার শুটাররা প্রতিদ্বন্দ্বিতায় নামবেন ১০ মিটার এয়ার পিস্তল (মহিলা), ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (মহিলা) ও ২৫ মিটার পিস্তলে (পুরুষ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০৫২ ঘ.