২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন দল ঢাকায় আসবে মঙ্গলবার

বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের ফিরতি খেলায় অংশ নিতে লেবানন দল ঢাকায় আসছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের ফিরতি খেলায় অংশ নিতে লেবানন দল ঢাকায় আসছে মঙ্গলবার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটির এসে পৌঁছানোর কথা সকাল ৭ টায়। দেশের মাটিতে প্রথম খেলায় লেবানন ৪-০ গোলে জিতে এখন অনেকটাই নির্ভার। কেননা পরের পর্বে উঠতে হলে ফিরতি খেলায় বাংলাদেশকে জিততে হবে ৫-০ গোলে। বাংলাদেশ দল ঢাকায় পৌঁছবে সোমবার বাংলাদেশ দলের ঢাকায় পৌঁছানোর কথা সোমবার বিকেল সাড়ে ৫ টায়। বাংলাদেশ সময় রোববার রাত ৮ টায় বৈরত থেকে এমিরেটসের একটি বিমানে করে ঢাকা রওনা দেবে বিপ্লব ভট্টাচার্যের দল। লেবানন থেকে ঢাকায় পৌঁছতে দলের সময় লাগবে ২১ ঘন্টারও বেশি। এর কারণ হিসেবে বাংলাদেশ দলনেতা ফজলুর রহমান বাবুল বৈরুতে সাংবাদিকদের বলেন, দুবাই বিমানবন্দরে ১২ ঘন্টা যাত্রা বিরতির ফাঁদে পড়তে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০৯ ঘ.