ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ লেনদেন পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ফিফার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মোহাম্মদ বিন হাম্মামকে আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে।
ফিফার পরিচালনা পর্ষদের নীতি বিষয়ক কমিটি অভিযোগ নিয়ে দুই দিনের শুনানি শেষে শনিবার হাম্মামের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করে।
গত মাসে অনুষ্ঠিত ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে হাম্মাম ভোটারদের ঘুষ দিয়ে নিজের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের মুখে ৬২ বছর বয়সী এই ধনকুবের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হন সেপ ব্লাটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৩৬ ঘ.
bdnews24