২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ

বিশ্বকাপ প্রাক বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় লেবাননের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ প্রাক বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় লেবাননের কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। লেবাননের রাজধানী বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ শুরুতেই গোল খায়। ১৬ মিনিটে মাতুকের করা গোলে এগিয়ে যায় লেবানন। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ই আলী। প্রথমার্ধে ২-০ গোলেই এগিয়ে ছিল লেবানন। দ্বিতীয়ার্ধে লেবানন ছিল আরও বেশি আক্রমণাত্মক। ৫৫ মিনিটে লেবাবন তৃতীয় গোলের দেখা পায়। এবার গোলদাতা সাদি। ১০ মিনিটের ব্যবধানে বাংলাদেশ চতুর্থ গোল হজম করে। বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ই আলী। প্রতিযোগিতার প্রথম পর্বে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ অসাধারণ খেলেছিল। ঢাকায় প্রথম খেলায় পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি খেলায় লাহোরে গোলশুন্য ড্র। প্রথম পর্বে পাকিস্তানের সঙ্গে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় পর্বেও ওঠে বাংলাদেশ। আশা জাগিয়ে তোলে এশিয়ার সেরা ২০টি দলের কাতারে চলে যাওয়ার। ২৮ জুলাই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফিরতি খেলা। সে খেলায় বাংলাদেশ ৫-০ গোলে জিতলেই কেবল সম্ভব হবে পরের পর্বে যাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২২০০ ঘ.