২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছেড়ে চেলসিতে রোমেউ

বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দিচ্ছেন স্পেনের মাঝমাঠের তরুণ খেলোয়াড় অরিয়ল রোমেউ। চেলসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দিচ্ছেন স্পেনের মাঝমাঠের তরুণ খেলোয়াড় অরিয়ল রোমেউ। চেলসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্পেন অনুর্ধ্ব-২০ দলের হয়ে বর্তমানে কলম্বিয়ায় অবস্থান করছেন রোমেউ। ৪.৫ মিলিয়ন পাউন্ডে তিনি চেলসিতে যোগ দিচ্ছেন। ১৯ বছর বয়সী মাঝমাঠের এই খেলোয়াড় মাঠে কিছুটা নীচের দিকে নেমে খেলেন। গত মৌসুমে বার্সার হয়ে তিনি দুটি গোল বানিয়ে দেন। এর মধ্যে একটি সুপার কাপে ও অন্যটি লিগের একটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে। বার্সেলোনা 'বি' দলের নিয়মিত সদস্য ছিলেন রোমেউ। তবে চোটের কারণে গত মৌসুমে প্রায় চার মাস মাঠের বাইরে কাটাতে হয় তাকে। চোটে আক্রান্ত মাইকেল এসিয়েনের জায়গায় রোমেউকে মাঠে নামানোর কথা ভাবছে চেলসি। হাঁটুর চোটের কারণে মৌসুমের বড় একটা অংশ খেলতে পারবেন না এসিয়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৯ ঘ.