২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিস্তাকে মারাদোনার খোঁচা

এবারের কোপায় আর্জেন্টিনার কোচ হিসেবে ব্যর্থ সার্জিও বাতিস্তাকে খোঁচা দেওয়ার সুযোগটি হেলায় ছাড়েননি কিংবদন্তী দিয়েগো মারাদোনা। তার ভাষ্য, বাতিস্তা জায়গায় তিনি থাকলে 'ঘরে বসে থাকতেন' এবং কোনোভাবেই 'ঘর ছেড়ে বের হতেন না!'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের কোপায় আর্জেন্টিনার কোচ হিসেবে ব্যর্থ সার্জিও বাতিস্তাকে খোঁচা দেওয়ার সুযোগটি হেলায় ছাড়েননি কিংবদন্তী দিয়েগো মারাদোনা। তার ভাষ্য, বাতিস্তা জায়গায় তিনি থাকলে 'ঘরে বসে থাকতেন' এবং কোনোভাবেই 'ঘর ছেড়ে বের হতেন না!' ২০১০ বিশ্বকাপের পরপর সহকারী কোচদের বরখাস্ত করার প্রতিবাদে আর্জেন্টিনার কোচের পদ ছেড়ে দেন মারাদোনা। তার স্থলাভিষিক্ত করা হয় সার্জিও বাতিস্তাকে। কোচের পদে বসার পর এই প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ নিলো বাতিস্তার আর্জেন্টিনা। দুর্দান্ত একটি দল হওয়ার পরেও আর্জেন্টিনার কোপা সফর থেমে যায় শেষ আটে। স্বাগতিক দেশ হয়েও কোপা 'ব্যর্থতায়' দেশবাসী খেপেছে। আর সবসময় বিতর্কিত উক্তি করতে পটু মারাদোনা চুপ করে থাকেন কিভাবে? এবারের কোপা নিয়ে প্রথম কোনো কথা বললেন এক বেতার সাক্ষাৎকারে। যথারীতি মারাদোনার কথায় প্রবল ঝাঁঝ, "যদি কোপায় মাত্র একটি খেলায় জয় পেতাম, তাহলে চাকরি ছেড়ে দিতাম।" এবারের কোপার গ্র"প পবের্র তিন খেলায় দুটি ড্র ও একটি জয় পায় আর্জেন্টিনা। আর শেষ আটে উরুগুয়ের কাছে হেরে তল্পিতল্পাসহ বিদায় নেয় কোপা থেকে। সুতরাং, পরিষ্কারভাবেই মারাদোনার আঙ্গুল উঠেছে বাতিস্তার দিকে । কোচ হিসেবে চরমভাবে ব্যর্থ হলেও বাতিস্তার সঙ্গে পরিসংখ্যানগত লড়াইয়ে বেশ এগিয়ে মারাদোনা। কষ্টেসৃষ্টে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্ব উতরালেও বিশ্বকাপে দলকে জয় এনে দেন নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, গ্রীস ও মেক্সিকোর বিপক্ষে। এরপর জার্মানির কাছে শেষ আটে ৪-০ হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। তারমানে পাঁচ ম্যাচে চার জয়। বাতিস্তার চার ম্যাচে এক জয়ের চেয়ে তো ঢের ভালো! মারাদোনার ক্ষেপে যাওয়া তাই অস্বাভাবিক নয় বৈকি! মারাদোনার কোচিং আমলে তার সবচেয়ে বড় শত্র" ছিলেন আর্জেন্টিনা ফুটবল সভাপতি হুলিও গ্রন্ডোনা। সুযোগ বুঝে তাকেও এক হাত নিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক, "সব সমস্যার মূলে আছে সে। ফুটবল ফেডারেশন যদি না বুঝে জায়গাটার জন্য সে উপযুক্ত নয়, তাহলে আমার কি করার আছে? স্রষ্টা তাদের সহায়ক হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২২৭ ঘ.