ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলকে শেষ আটের লড়াই থেকে বিদায় করার পর প্যারাগুয়ের তারকা খেলোয়াড় হেইদো ভালদেস বলেছেন, ভাগ্য সঙ্গে থাকায় জয় পেয়েছে তার দল।
আর হেরেও ভালো খেলার আত্মতৃপ্তিতে ভুগছেন ব্রাজিলের রবিনহো।
খেলা শেষে উল্লসিত ভালদেস মুখোমুখি হন সংবাদমাধ্যমের। হাসতে হাসতেই স্বীকার করেন জয়ের মতো না খেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারাগুয়ে, "ভালো ফুটবল খেলেনি আমরা । তবে ভাগ্য সঙ্গে থাকায় জয় আমাদের ঘরেই এসেছে।"
গ্র"প পর্যায়ে ভেনেজুলার সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচের প্রসঙ্গ টেনে ভালদেস আরও বলেন, "ভেনেজুয়েলার সঙ্গে খেলায় ভাগ্য আমাদের সঙ্গে ছিল না (৩-৩)। কিন্তু আজ ব্রাজিল পুরোটা সময় দাপিয়ে খেলার পরেও আমরা জিতেছি। কারণ এদিন ভাগ্য আমাদের পক্ষে ছিল।"
অন্যদিকে ব্রাজিলের রবিনহো কোপা অধ্যায়ের সমাপ্তি টেনেছেন খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। জানিয়েছেন ব্রাজিল এখন ২০১৪ বিশ্বকাপ নিয়ে ভাববে, "এবারের কোপা সফর বেশ ভালো ছিল। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নিজেদের দেশে হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপ জিততে চাই আমরা।"
ব্রাজিল কোচ মানো মেনজেস সোজা ভাষায় জানিয়েছেন দল হারলেও খেলার নিজস্ব ধারা থেকে তিনি বেরিয়ে আসবেন না। মেনজেস বলেন, "টাইব্রেকারের উত্তেজনা খেলোয়াড়রা নিতে পারেননি। সে যাই হোক, অনেক অভিজ্ঞতা হলো এবার। আশা করি বিদায়ের কষ্ট উপেক্ষা করে খেলোয়াড়রা মানসিকভাবে দৃঢ় হবে। এভাবেই আমি ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য একটি দল গড়বো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১০৪ ঘ.
bdnews24