ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাইব্রেকারে ৩-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে এশিয়ার প্রথম দেশ হিসেবে মেয়েদের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হলো জাপান। নির্ধারিত সময় খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।
যদিও দশজনের জাপানের বিপক্ষে এগিয়ে ছিলো দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। খেলার ৬৮ মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন আলেক্সান্দ্র মর্গান। খেলার বিপরীতে ৮১ মিনিটে জাপানকে সমতায় ফেরান আয়া মিয়ামা।
অতিরিক্ত সময়ে আবারো এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। অ্যাবে ওয়ামব্যাচ ১০৪ মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রকে তৃতীয়বারের মত শিরোপার কাছে নিয়ে যান। কিন্তু খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে জাপানের অভিজ্ঞ খেলোয়াড় হোয়ারে শেওয়া যুক্তরাষ্ট্রের স্বপ্নকে ভেঙ্গে দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলা গড়ায় টাইব্রেকারে।
জাপানের পক্ষে পেনাল্টি 'শূটআউট' এ আয়া মিয়ামা, মিজুহো সাকাগুচি ও সাকি কিমাগাই গোল করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে একমাত্র গোলটি করেন অ্যাবে ওয়ামব্যাচ।
ফলে প্রতিযোগিতার 'ডার্ক-হর্স' জাপানের ঘরেই যায় মেয়েদের বিশ্বকাপ শিরোপা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/০৯৩০ ঘ.
bdnews24