২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসছে আন্তর্জাতিক কুস্তি

দীর্ঘদিন পর ঢাকায় বসছে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে ২৩ জুলাই এই প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ৩০ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘদিন পর ঢাকায় বসছে আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে ২৩ জুলাই এই প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ৩০ জুলাই। এশিয়ান জুরখানে স্পোর্টস কনফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, ইরান কালচারাল সেন্টার ও বাংলাদেশ অ্যামেচার কুস্তি ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতার খরচ বহন করবে আন্তর্জাতিক ও এশিয়ান জুরখানে স্পোর্টস ফেডারেশন। প্রতিযোগিতায় ২৫টি দেশ অংশ নেবে। দেশ গুলো হলো ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, ফিলিপাইন, উজবেকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, ফিলিস্তিন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কিরগিজস্তান, মালদ্বীপ, ভুটান, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০১৩ ঘ.