২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম একাদশ অপরিবর্তিত রাখছেন বাতিস্তা

উরুগুয়ের বিপক্ষে শেষ আঠের লড়াইয়ে দলের প্রথম একাদশে কোনো পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের বিপক্ষে শেষ আঠের লড়াইয়ে দলের প্রথম একাদশে কোনো পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা। গ্র"প পর্যায়ের প্রথম দুই খেলায় ড্রয়ের পর কোস্টারিকার বিপক্ষে তৃতীয় খেলায় দলে চারটি পরিবর্তন আনেন বাতিস্তা। সে খেলায় আক্রমণভাগে এজেকুয়েল ল্যাভেজ্জি ও কার্লোস তেভেজের পরিবর্তে মাঠে নামানো হয় গঞ্জালো হিগুয়াইন ও সার্জিও অ্যাগুয়েরোকে। আর মাঝমাঠে এভার বানেগা ও এস্তেবান ক্যাম্বিয়াসোর পরিবর্তে প্রথম একাদশে জায়গা পান ফার্নান্দো গ্যাগো ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এই চারটি পরিবর্তনেই প্রথম দুই ম্যাচে ছন্দ হারা আর্জেন্টিনা প্রতিপক্ষ কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছে যায়। দুই গোল করেন অ্যাগুয়েরো। বাকি গোল আসে মারিয়ার পা থেকে। পরে এক টুইটার বার্তায় বাতিস্তা জানান, "কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার খেলায় আমি দারুণ খুশি। পরবর্তী ম্যাচেও একই দল ও কৌশল অবলম্বন করবো বলে ঠিক করেছি।" আর্জেন্টিনার প্রথম একাদশ: সার্জিও রোমেরো, হাভিয়ের জানেত্তি, নিকোলাস বুর্দিসো, গ্যাব্রিয়েল মিলিতো, ফার্নান্দো গ্যাগো, অ্যাঞ্জেল ডি মারিয়া, হাভিয়ের মাসচেরানো, লিওনেল মেসি, পাবলো জাবালেতা, গঞ্জালো হিগুয়াইন ও সার্জিও অ্যাগুয়েরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/১৯১৩ ঘ.