ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাতানো খেলা সন্দেহে বৃহষ্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হঠাৎ হৈ চৈ শুরু করে দেয় মোহামেডানের সমর্থকরা। গ্যালারি থেকে জুতাও দেখাতে থাকে তারা। এক পর্যায়ে প্রেসবক্সে ঢুকে হৈ চৈ শুরু করে দেয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সহ-সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর এ সময় মাঠে উপস্থিত ছিলেন। তাকেও গালাগালি করে মোহামেডান সমর্থকরা।
তাদের অভিযোগ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্র পাতানো খেলা খেলছে।
মোহামেডান সমর্থকরা যখন হৈ চৈ করছিল, তখন খেলা ১-১ গোল ড্র ছিল।
মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের খেলা ৩-৩ গোলে ড্র হলে মোহামেডানকে বিদায় নিতে হতো প্রতিযোগিতা থেকে।
শেষ পর্যন্ত অবশ্য ২-১ গোলে জেতে মুক্তিযোদ্ধা।
আতহারুল ইসলাম নামের এক মোহামেডান সমর্থক বলেন, "আমাদের প্রতিবাদের কারণেই দল দু'টি পাতানো খেলা খেলতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০৩১
bdnews24