ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার কাপের শেষ চারের লড়াইয়ে ঢাকা আবাহনীর চেয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকেই প্রতিপক্ষ হিসেবে পছন্দ ছিল মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হকের।
আর খেলায় হারার জন্য শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মাহমুদুল হক লিটন গোলের সুযোগ নষ্ট ও দুর্ভাগ্যকে দায়ী করলেন।
বৃহস্পতিবার গ্র"প পর্বের শেষ খেলায় মুক্তিযোদ্ধার কাছে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় শেখ রাসেল। ফলে বি গ্র"প থেকে শীর্ষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় মুক্তিযোদ্ধা। আর ঢাকা মোহামেডান দ্বিতীয় দল হিসেবে মুত্তিযোদ্ধার পথ অনুসরণ করে।
শেষ চারে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ ঢাকা আবাহনী লিমিটেড। অপরদিকে ঢাকা মোহামেডান লড়বে শেখ জামালের বিপক্ষে।
খেলা শেষে মুক্তিযোদ্ধার কোচ সাংবাদিকদের বলেন, "সেমিফাইনালে উঠে ভালো লাগছে। তবে প্রতিপক্ষ হিসেবে ঢাকা আবাহনীর চেয়ে শেখ জামালকেই বেশি পছন্দ ছিল আমার।"
অবধারিত প্রশ্নটি ধেঁয়ে গেলো মারুফের দিকে, "তাহলে কি মনে করেন, শেখ জামাল আবাহনীর চেয়ে দুর্বল?"
জবাবে বুদ্ধিদীপ্ত জবাব মারুফের, "দেখুন, আবাহনী 'ফরমেশন'র দিক দিয়ে জামালের চেয়ে এগিয়ে। অনেক ভালো দল। নামটাও দেখতে হবে আপনাকে । নামটার একটা ওজন আছে, মর্যাদাও আছে।"
বলের দখলে মুক্তিযোদ্ধার চেয়ে শেখ রাসেল এগিয়ে থাকলেও তা মানতে চাইলেন না মারুফ, "দ্বিতীয়ার্ধে হয়তো তাদের (রাসেল) পায়ে বল একটু বেশিই ছিল। তবে প্রথমার্ধে আমরাই ভালো খেলেছি। ভালো কিছু গোলের সুযোগও পেয়েছি। কাজে লাগাতে পারলে ৪-১ গোলে জিতে মাঠ ছাড়তে পারতাম।"
আর সুপার কাপের গ্র"প পর্ব থেকে বিদায় নেয়ার মধ্য দিয়ে মৌসুম শেষ করলো শেখ রাসেল। কোচ হিসেবে পুরো মৌসুমের মূল্যায়ন করতে গিয়ে মাহমুদুল বলেন, "আমি সন্তুষ্ট। এমন দল নিয়ে বাংলাদেশ লিগে তৃতীয় হওয়া কম নয়।"
আর মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচটি সম্পর্কে বলেন, "খেলোয়াড়রা ভালো খেলেছে। চেষ্টা করেছে। দুর্ভাগ্য আমাদের। তাই হারতে হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/০০১২ ঘ.
bdnews24