২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের বিশ্বকাপ ফাইনালে জাপান ও যুক্তরাষ্ট্র

মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে জাপান ও যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে বুধবার জাপান পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়েছে সুইডেনকে। আর যুক্তরাষ্ট্র একই ব্যবধানে জিতেছে ফ্রান্সের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে জাপান ও যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে বুধবার জাপান পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়েছে সুইডেনকে। আর যুক্তরাষ্ট্র একই ব্যবধানে জিতেছে ফ্রান্সের বিপক্ষে। এই প্রথম ফাইনাল খেলবে এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান। এর আগে দু'বার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সেমিফাইনালে খেলার ১০ মিনিটে গোল করে সুইডেনকে এগিয়ে নেন জোসেফিন ওকুভিস্ট। তবে খুব একটা সময় তা ধরে রাখতে পারেননি দলটি। নয় মিনিট পর খেলার ১৯ মিনিটে গোল করে জাপানকে সমতায় ফেরান নাহোমি কাওয়াসুমি। আয়া মিয়ামা আড়াআড়িভাবে বল ঠেলে দেন প্রতিপক্ষের বক্সে। বলটি নিয়ন্ত্রণে নিয়েই শট নেন কাওয়াসুমি। সুইডেনের গোলরক্ষক লিন্ডালের পায়ের ফাঁক দিয়ে 'গোল-লাইন' পেরিয়ে যায় বল। প্রথমার্ধে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। দ্বিতীয়ার্ধে সুইডেনের চেয়ে ভালো খেলতে থাকে জাপান। এর ফলও পায় তারা ৫৯ মিনিটে। মাঝমাঠের অভিজ্ঞ খেলোয়াড় হোয়ারে শেওয়ার গোলে এগিয়ে যায় তারা। গোলপোস্ট লক্ষ্য করে প্রচণ্ড শট নেন জাপানের এক খেলোয়াড়। ঠেকিয়ে দিলেও বলটি ধরে রাখতে পারেননি লিন্ডাল। চলে যায় শেওয়ার কাছে। মাথা দিয়ে বল পাঠিয়ে দেন তিনি জালে। পাঁচ মিনিট পর আবারো আলো ছড়ান কাওয়াসুমি। নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করার মধ্য দিয়ে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন তিনি। এর আগে প্রথম সেমিফাইনালে খেলার ৯ মিনিটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন লরেন চেনি। ৫৫ সমতা ফেরান ফ্রান্সের সোনিয়া বোমপাস্তোর। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে অ্যাবে ওয়ামব্যাচ গোল করে আবারো যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন। মাথা দিয়ে বল জালে জড়ান তিনি। দুই মিনিট পর গোল করে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের নাগালের বাইরে নিয়ে যান বদলি খেলোয়াড় অ্যালেক্স মর্গান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৪৪ ঘ.