ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মৌসুমে আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলছেন না বলে জানিয়ে দিয়েছেন দলের আক্রমণভাগের খেলোয়াড় জাহিদ হাসান এমিলি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমিলি বলেন, "শেখ জামালে আর খেলবো না। দলের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি সে কথা।"
"আগামী মৌসুমে অন্য ঠিকানা খুঁজে নেবো," বললেন তিনি।
সেই নতুন ঠিকানার কথা প্রথমে বলতে চাননি। একটু চাপাচাপি করতে বলেই ফেললেন শেষ পর্যন্ত, "মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। হয়তো সে দলেই খেলতে পারি আগামী মৌসুমে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০৩৫ ঘ.
bdnews24