২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি গোল না করেও আবাহনী শেষ চারে

গ্রামীণফোন সুপার কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ চারে উঠেছে আবাহনী লিমিটেড। আর শেখ জামাল আগেই নিশ্চিত করে সেমিফাইনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন সুপার কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ চারে উঠেছে আবাহনী লিমিটেড। আর শেখ জামাল আগেই নিশ্চিত করে সেমিফাইনাল। এই খেলায় ড্র করায় গ্র"প চ্যাম্পিয়ন হয় শেখ জামাল। দলটির পয়েন্ট ৪। আর দুই খেলার দু'টিতেই ড্র ড্র করায় আবাহনীর পয়েন্ট দাঁড়ায় ২। মাত্র এক পয়েন্ট পেয়ে গ্র"প পর্ব থেকেই বিদায় নেয় ব্রাদার্স ইউনিয়ন। দলটি আবাহনীর সঙ্গে ড্র করলেও শেখ জামালের কাছে হার মানে ৬-১ গোলে। তবে মজার ব্যাপার, সেমিফাইনালে উঠলেও একটি গোলও করতে পারেনি আবাহনী। গোলশূণ্য ড্র হয়েছিল ব্রাদার্স-আবাহনী ম্যাচটিও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকেই শেখ জামালকে চেপে ধরে আবাহনী। কিন্তু গোল আদায় করতে পারেননি খেলোয়াড়রা। খেই হারিয়ে ফেলছিলেন তারা প্রতিপক্ষের গোলমুখে গিয়ে। শট নেন তারা ঠিকই। কিন্তু বল চলে যায় চলে যায় ক্রসবারের উপর দিয়ে ও অথবা গোলপোস্টের পাশ দিয়ে। কখনো বা শট রুখে দেন গোলরক্ষক। বিশেষ করে, প্রতিপক্ষের বক্সের সামনে থেকে খেলার ৬৫ মিনিটে চমৎকার একটি শট নেন মেহদী হাসান উজ্জ্বল। বল চলে যায় একেবারে ক্রসবার ঘেঁসে। গোলরক্ষক আমিনুল হকও বলের লাইনে পৌঁছাতে পারেননি। মাঝমাঠের ঘানার খেলোয়াড় আইডু ইব্রাহিমও দূরপাল্লার শট নেন কয়েকটি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে আবাহনী একটি গোলও আদায় করতে পারেনি। অন্যদিকে শেখ জামালও খেলে অনেকটা নির্ভার হয়ে। গোল করার যেন কোনো তাগিদ ছিল না খেলোয়াড়দের মধ্যে। অবশ্য এর কারণও ছিল। শেখ জামালের শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছিল আগে। হারলেও কোনো ক্ষতি হতো না। শেখ জামাল কোচ পাকির আলিও তা স্বীকার করেন। তিনি বলেন, "খেলোয়াড়রা ঢিলেঢালাভাবে খেলেছেন। কেননা আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আমার দলের। তবে পরের খেলায় এমনটা খেললে আমাদের চলবে না।" বিডিনিউজ টোন্টেফোর ডটকম/এমএইচ/টিআর/০০১৫ ঘ.