ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি ভঙ্গের দায়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রায় ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এই জরিমানা করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
২০০৯ সালে জার্মানির খেলোয়াড় মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে পুরো মৌসুমের জন্য চুক্তি করে শেখ রাসেল। কিন্তু চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয় দলটি।
দেশে ফিরে ফিফার কাছে অভিযোগ করেন আবদুল্লাহ। তার অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখে ফিফা। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত জরিমানার শিকার হতে হলো বাংলাদেশের ক্লাবটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/টিআর/০০১৭ ঘ.
bdnews24