২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে যুক্তরাষ্ট্র ও সুইডেন

মেয়েদের বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও সুইডেন। শেষ আটের খেলায় রোববার যুক্তরাষ্ট্র টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ব্রাজিলকে। অন্য খেলায় সুইডেন ৩-১ গোলে জেতে অস্ট্রেলিয়ায় বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 04:24 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও সুইডেন। শেষ আটের খেলায় রোববার যুক্তরাষ্ট্র টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ব্রাজিলকে। অন্য খেলায় সুইডেন ৩-১ গোলে জেতে অস্ট্রেলিয়ায় বিপক্ষে। সেমিফাইনালে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে ফ্রান্সের। আর সুইডেন খেলবে জাপানের বিপক্ষে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্র-ব্রাজিল খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ছিলো। মেয়েদের ফুটবল ইতিহাসে অন্যতম নাটকীয়তাপূর্ণ ম্যাচ ছিলো ব্রাজিল-যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। কী ছিলো না এই ম্যাচে! আত্মঘাতী গোল, পেনাল্টি, লাল কার্ড, অতিরিক্ত সময়, শেষ মুহূর্তের গোল ও পেনাল্টি শ্যুটআউট। সবই ছিলো এই ম্যাচে। খেলার ২ মিনিটের মাথায় ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় মেনেজেস রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান মার্তা। মার্তাকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের খেলোয়াড় র‌্যাচেল বুহলের। পেনাল্টি বাঁশি বাজান রেফারি। সেই সঙ্গে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন র‌্যাচেলকে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন মার্তা। ১০ জনের যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে খেলতে থাকলেও সুবিধা করতে পারছিলো না। একসময় মনে হচ্ছিলো র‌্যাঙ্কিং সেরা দল ব্রাজিলই যাচ্ছে শেষ চারে। তবে তখনও নাটকের অনেকটাই বাকি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মেগানের উঁচু করে মারা লম্বা পাসের বল মাথা দিয়ে জালে জড়িয়ে দেন অ্যাবে ওয়ামব্যাচ। আবারো সমতায় ম্যাচ। খেলা গড়াই টাইব্রেকারে। যুক্তরাষ্ট্র প্রথম তিনটি শট জালে জড়াতে পারলেও ব্রাজিলের মেনেজেস রদ্রিগেজের নেওয়া তৃতীয় শটটি ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হোপ সলো। যুক্তরাষ্ট্র বাকি দুটি শটও জালে জড়াতে সক্ষম হলে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১০০০ ঘ.