২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলও ড্রয়ের ফাঁদে

আর্জেন্টিনা ও উরুগুয়ের অবস্থা মেনে নিতে হয়েছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকেও। নিজেদের দ্বিতীয় খেলায় তারা ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ও উরুগুয়ের অবস্থা মেনে নিতে হয়েছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকেও। নিজেদের দ্বিতীয় খেলায় তারা ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে। এর আগে নিজেদের প্রথম খেলায় ভেনিজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। ফলে গ্র"প পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে শিরোপা প্রত্যাশী তিনটি দলই। খেলা বাকি আছে একটি করে। দিনের অন্য খেলায় ভেনিজুয়েলা ১-০ গোলে হারায় ইকুয়েডরকে। গোলটি করেন সিজার গঞ্জালেস। দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে 'বি' গ্র"পের শীর্ষে আছে ভেনিজুয়েলা। সমান খেলায় ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ২। ১ পয়েন্ট নিয়ে সব দলের নিচে আছে ইকুয়েডর। প্যারাগুয়ের কাছে হারতেই বসেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলা শেষের বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে গোল করে হার থেকে ব্রাজিলকে বাঁচান বদলি খেলোয়াড় ফ্রেড। নেইমারের বদলে মাঠে নামেন তিনি। ব্রাজিলের খেলায় পরিকল্পনার অভাব ছিল সুস্পষ্ট, বিশেষ করে মাঝমাঠে। তারপরও ৩৯ মিনিটে দলকে এগিয়ে নেন মাঝমাঠের খেলোয়াড় জাডসন। গানসোর ঠেলে দেয়া বল জালে জড়িয়ে দেন তিনি। বিরতির পর জাডসনের বদলে খেলতে নামেন এলানো। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আরো এলোমেলো ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সেই তুলনায় অনেক গোছনো ফুটবল খেলে প্যারাগুয়ে। এর ফলও পায় হাতেনাতে। ৫৫ মিনিটে গোল শোধ করেন দলের আক্রমণভাগের খেলোয়াড় সান্তা ক্রুজ। বাঁ-প্রান্ত দিয়ে উপরে উঠে আড়াআড়িভাবে প্রতিপক্ষের বক্সে বল ফেলেন মার্সেলো। বাকি কাজটা সহজেই সারেন ক্রুজ। এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে প্যারাগুয়ে। তবে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে খেলার ধারার বিপরীতে দলকে এগিয়ে নেয়ার চমৎকার একটা সুযোগ পান ব্রাজিলের নেইমার। প্যারাগুয়ের গোলরক্ষক জাস্তো ভিলারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ওই বল ধরে পাল্টা-আক্রমণ চালায় প্যারাগুয়ে। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে শট নেন নেলসন ভালদেজ। কিন্তু তা ঠেকালেও বল ধরে রাখতে পারেননি গোলরক্ষক জুলিও সিজার। বলটি চলে যায় ভালদেজের কাছে। ফিরতি বল মাথা দিয়ে জালে পাঠিয়ে দেন ভালদেজ। এ সময় মনে হচ্ছিল হেরেই যাচ্ছে ব্রাজিল। ফ্রেডের শেষ মুহূর্তের গোলে হার এড়ায় হার এড়ায় কোপার বর্তমান চ্যাম্পিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১১০০ ঘ.