ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপের অন্যতম 'ফেভারিট' ইংল্যান্ডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রান্স। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে ড্র ছিল।
খেলার ৫৯ মিনিটের সময় জে.স্কটের গোল ইংল্যান্ডকে এগিয়ে নেয়। ৮৮ মিনিটের সময় ফ্রান্সের হয়ে বুসাগলিয়া সে গোল শোধ করেন। ১-১ সমতায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও কোনো পক্ষ গোল করতে না পারায় সেরা দলটি বেছে নিতে টাইব্রেকার পর্যন্ত গড়ায় খেলা।
প্রথম পেনাল্টি শটটাই 'মিস' করে ফ্রান্স। অ্যাবিলির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক বার্ডসলি। কিন্তু ইংল্যান্ডে হয়ে রাফার্টি ও হোয়াইট শেষ দুটি পেনাল্টি শট 'মিস' করলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/০১০৫ ঘ.
bdnews24