২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের প্রশংসায় ডনোভান

রিয়াল মাদ্রিদকে বিশ্বের অন্যতম সেরা দল বলেছেন যুক্তরাষ্ট্রের তারকা খেলোয়াড় ল্যান্ডন ডনোভান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদকে বিশ্বের অন্যতম সেরা দল বলেছেন যুক্তরাষ্ট্রের তারকা খেলোয়াড় ল্যান্ডন ডনোভান। এ কথাটা অনেকে হয়তো বাঁকা চোখে দেখতে পারেন। ভাবতে পারেন স্পেনের দলটির নজরে আসতে চাইছেন ডনোভান। তবে প্রকৃত ঘটনা হলো, এই মুহূর্তে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ উত্তর আমেরিকা সফর করছে । সেই সফরে এক প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ দল ডনোভানের ক্লাব এলএ গ্যালাক্সী। প্রীতি ম্যাচ মানেই হলো দু'দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স