২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে নারায়নগঞ্জ

যশোর জেলা দলকে টাইব্রেকারে হারায় ৪-৩ গোলে হারিয়ে জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে নারায়নগঞ্জ জেলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর জেলা দলকে টাইব্রেকারে হারায় ৪-৩ গোলে হারিয়ে জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে নারায়নগঞ্জ জেলা দল। শনিবার শেস চারের লড়াইয়ে নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে পারেনি। তাই খেলা গড়ায় টাইব্রেকারে । টাইব্রেকারে নারায়নগঞ্জের পক্ষে গোল করেন পুতুল, আঁখি, বিথী ও ইতি। যশোর জেলার গোলদাতারা হলেন বেলী, খালেদা ও শারমিন। চট্রগামের এম এ আজিজ স্টেডিয়ামে পাঁচ হাজার দর্শকের সামনে মুখোমুখি হয় দল দুটি। সোমবার একই মাঠে প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে লড়বে নারায়ণগঞ্জ জেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১৪৯ ঘ.