২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খা খা গ্যালারি, টিকেটের দাম কমলো

খা খা গ্যালারি চেয়ে চেয়ে দেখলো ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ। সুপার কাপের উদ্বোধনী খেলায় গ্যালারিতে উপস্থিত ছিলেন মাত্র হাজার তিনেক দর্শক। তাই দর্শক টানতে কমানো হয়েছে টিকেটের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খা খা গ্যালারি চেয়ে চেয়ে দেখলো ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ। সুপার কাপের উদ্বোধনী খেলায় গ্যালারিতে উপস্থিত ছিলেন মাত্র হাজার তিনেক দর্শক। তাই দর্শক টানতে কমানো হয়েছে টিকেটের দাম। পূর্ব ও পশ্চিম গ্যালারির টিকেটের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। আর ভিআইপি গ্যালারি ৬০ টাকা। প্রতিযোগিতা শুরুর আগে গ্যালারির টিকেটের দাম ঠিক করা হয়েছিল ৫০ টাকা। আর ভিআইপি গ্যালারির টিকেট ১০০ টাকা। সুপার কাপের প্রথম আসর বসেছিল ২০০৯ সালের ২৭ মার্চ। কোটি টাকার সেই প্রতিযোগিতা দেখতে উপচে পড়েছিল দর্শক। মাঝখানে এক বছর বিরতির পর ২০১১ সালে আবার বসলো সুপার কাপের দ্বিতীয় আসর। তড়িঘড়ি করে আয়োজন করায় প্রচারাভিযানে নামতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৬ ও ৭ জুলাই দু'দিনের হরতালের পর প্রতিযোগিতা শুরু হলো ৮ জুলাই। আর প্রচারণার জন্য বাফুফে বেছে নিল টুর্নামেন্ট শুরুর দিনটাকেই! ফলে যা হওয়ার তাই হয়েছে। ফলে সুপার কাপের দ্বিতীয় আসরের প্রথম দিন হাতে গোনা কয়েক হাজার মতো দর্শক হলো। সুপার কাপের খবর সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে এখন হাতে হাতে প্রচারপত্র বিলি করছে বাফুফে। বেসরকারী একটি টেলিভিশন চ্যানেল ও বেতারে ম্যাচের দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান স