২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে যোগ দিল অস্ট্রেলিয়া

মেয়েদের বিশ্বকাপ ফুটবলে বুধবার পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়া ২-১ গোলে জিতেছে নরওয়ের বিপক্ষে। এর ফলে শেষ আটে বাকি সাত দলের সঙ্গে যোগ দিল অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলে বুধবার পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়া ২-১ গোলে জিতেছে নরওয়ের বিপক্ষে। এর ফলে শেষ আটে বাকি সাত দলের সঙ্গে যোগ দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে গোল দু'টি করেন সিমন। নরওয়ের পক্ষে একটি গোল শোধ করেন এলিস। 'ডি' গ্র"পে দিনের অন্য খেলায় ইকোয়েটরিয়াল গিনিকে ৩-০ গোলে হারিয়েছে গ্র"পের শীর্ষ দল ব্রাজিল। ব্রাজিলের পক্ষে দু'টি গোল দেন ক্রিশ্চিয়ান। আর একটি করেন এরিকা এরিকা। এদিকে 'সি' গ্র"পের শীর্ষস্থান দখলের লড়াইয়ে বুধবার সুইডেন ২-১ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে এড়াতে পারলো তারা। সুইডেনের পক্ষে গোল দু'টি করেন লিসা ডালকেভিস্ট ও নিলা ফিসচার। ডালকেভিস্ট তার গোলটি করেন পেনাল্টি থেকে। যুক্তরাষ্ট্রের পক্ষে একটি গোল শোধ করেন অ্যাবে ওয়ামব্যাচ। কোয়ার্টার ফাইনালের অন্য চারটি দল জাপান, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/টিআর/১৬০০ ঘ.