২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ করেই গরম দলবদলের বাজার

ইউরোপের দলবদলের বাজার হঠাৎ করেই গরম হয়ে উঠেছে। ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও ভালেন্সিয়ার মতো দল গত দু'দিনে কিনে ফেলেছে মোট চার খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের দলবদলের বাজার হঠাৎ করেই গরম হয়ে উঠেছে। ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও ভালেন্সিয়ার মতো দল গত দু'দিনে কিনে ফেলেছে মোট চার খেলোয়াড়। বাজারে হৈ চৈ ফেলে দিয়েছেন মূলত বেনফিকার ফুল-ব্যাক ফ্যাবিও কোয়েনট্রাও। ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে গত মঙ্গলবার পতুর্গালের ক্লাব ছেড়ে রিয়ালে যোগ দেন তিনি। কোয়েনট্রাওসহ এরই মধ্যে পাঁচ খেলোয়াড় কিনে ফেলেছে স্পেনের এই দলটি। ম্যান সিটিতে যোগ দেন মন্ট্রেনিগ্রোর জাতীয় দলের খেলোয়াড় স্টেফান সাভিচ। পার্টিজান বেলগ্রেডের হয়ে ক্লাব ফুটবলে খেলেন তিনি। বুধবার ২০ বছর বয়সী রক্ষণভাগের এই খেলোয়াড়কে দলে নেয়ার কথা ম্যান সিটি কর্র্র্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে অর্থের ব্যাপারে মুখ খোলেনি দলটি। গত সোমবার আর্সেনাল থেকে গেইল ক্লিচিকেও কিনেছে ম্যানচেস্টারের দলটি। এদিকে ব্ল্যাকপুলের মাঝমাঠের খেলোয়াড় মায়েস্ত্রো চার্লি অ্যাডামকে কেনার জন্য ৯ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছিল লিভারপুল। ব্ল্যাকপুল সে প্রস্তাব মেনে নিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটডে ও টটেনহ্যাম হটস্পারের মতো দলগুলোও অ্যাডামকে কিনতে চেয়েছিল। শেষ পর্যন্ত অ্যাডামের ইচ্ছেতেই ব্ল্যাকপুল তাকে লিভারপুলের কাছে বিক্রি করছে। দলবদলের বাজারে আপাতত শেষ নাম আর্জেন্টিনার মাঝমাঠের খেলোয়াড় পাবলো পিয়াত্তি। লা লিগা থেকে অবনমন হওয়া আলমেরিয়া থেকে তিনি যোগ দিচ্ছেন ভালেন্সিয়াতে। গত মৌসুমে আট গোল করাতেই তার ভাগ্যের শিকে ছিঁড়েছে। চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২১৪ ঘ.