ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি সুইডিশ ওপেনে শুভ সূচনা করেছেন। মঙ্গলবার ফ্রান্সের অ্যালিজে কর্নেটের বিপক্ষে জেতেন ৬-৪ ও ৬-৪ গেমে।
দ্বিতীয় পর্বে ওজনিয়াকির প্রতিপক্ষ সোফিয়া আরভিদসন।
সোফিয়া চেক প্রজাতন্ত্রের অ্যান্দ্রে লাভাচকোবাকে হারান ৬-১, ৫-৭ ও ৬-৪ গেমে।
সোফিয়া ও ওজনিয়াকি ছাড়াও ক্লে-কোর্টের এই প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে উঠেছেন দ্বিতীয় বাছাই ফ্লাভিয়া পেনেত্তা। তবে ষষ্ঠ বাছাই আইভেতা বেনেসোভাকে বিদায় করে দিয়েছেন স্পেনের মারিয়া মার্টিনেজ সানচেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24