২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭টি স্বর্ণপদক নিয়ে ফিরলো স্পেশাল অলিম্পিক দল

গ্রিসের এথেন্সে বুদ্ধি প্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ৩৭টি স্বর্ণপদকজয়ী বাংলাদেশ দল দেশে ফিরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসের এথেন্সে বুদ্ধি প্রতিবন্ধীদের গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ৩৭টি স্বর্ণপদকজয়ী বাংলাদেশ দল দেশে ফিরেছে। বুধবার ভোর ৫টায় বাংলাদেশ দল ঢাকায় নামে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিযোগীদের অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এবারের গেমসে বাংলাদেশ দল ১৭টি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জও জিতেছে। প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ফুটবলের ফাইনালে স্পেনকে হারিয়ে স্বর্ণ জয় করেছে বাংলাদেশ। ১৩তম স্পেশাল অলিম্পিক উদ্বোধন হয়। ৪ জুলাই পর্যন্ত চলে প্রতিযোগিতা। ১৮০টি দেশের ৭ হাজারের বেশি প্রতিযোগী এতে অংশ নেয়। বাংলাদেশ দলের প্রতিযোগী ছিলো ৪০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৫ ঘ.