২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা ও আনসারের জয়

মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার গাইবান্ধা জেলা ৫-২ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার গাইবান্ধা জেলা ৫-২ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে গাইবান্ধার পক্ষে মিতু ও বেলি দু'টি করে করেন। তিথি দেন একটি গোল। আর কিশোরগঞ্জ জেলার পক্ষে রাবেয়া আক্তার দু'টি গোল শোধ করেন। একই মাঠে দিনের অপর খেলায় বাংলাদেশ আনসার ১-০ গোলে হারিয়েছে যশোর জেলাকে। আনসারের পক্ষে একমাত্র গোলটি করেন নুবাই চিং মারমা। বুধবার ঠাকুরগাঁও জেলা খেলবে খুলনা জেলার বিপক্ষে। নারায়ণগঞ্জ জেলা লড়বে সাতক্ষীরা জেলার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৪৯ ঘ.