ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের সাবেক তারকা খেলোয়াড় রোনালদো বলেছেন, বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাইলে নেইমারের ব্রাজিল ছাড়ার বিকল্প নেই!
নেইমারের বর্তমানে ব্রাজিলের ক্লাব স্যান্তোসে খেলছেন।
রোনালদো বলেন, "যদি নেইমার তার বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য পূরণ করতে চায় তবে তাকে ব্রাজিল ছেড়ে ইউরোপে যেতে হবে।"
স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে নেইমারের যোগ দেয়ার জোরালো সম্ভাবনার কথা বেশ কিছুদিন শোনা গিয়েছিলো। কিন্তু নেইমার নিজে ওই খবর উড়িয়ে দিয়ে বলেছিলেন, স্যান্তোস ছাড়ার কোনো ইচ্ছা তার নেই।
ব্রাজিল কিংবদন্তী পেলেও নেইমারকে স্যান্তোস না ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। তবে মাত্রই রোমানিয়ার সঙ্গে বিদায়ী ম্যাচ খেলা রোনালদোর এমন কথা নেইমারের ব্রাজিল ছাড়ার বিষয়কে আবারও আলোচনার টেবিলে নিয়ে এসেছে।
রোনালদো বলেন, "টাকার জন্য নেইমারকে ইউরোপ যেতে বলছি না। বড় খেলোয়াড় হতে হলে উচ্চাকাক্সক্ষী হতে হবে। যদি সে স্যান্তোসে থাকার সিদ্ধান্ত নেয় তবে বুঝতে হবে তার উচ্চাকাক্সক্ষা নেই।"
৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কমপক্ষে পাঁচটি ক্লাব নেইমারকে দলে ভেড়াতে চায় বলে তার প্রতিনিধি স
bdnews24