ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের খেলা দিয়ে মাঠে গড়াচ্ছে কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা গ্রামীণফোন সুপার কাপ।
এই প্রতিযোগিতা চলবে এগারো দিন ধরে। ৮ থেকে ১৯ এ জুলাই অর্থাৎ এগারো দিনেই ফয়সালা হবে কে জিতবে কোটি টাকার এই ট্রফি!
ফুটবলের সবচেয়ে আলোচিত এ প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। গ্র"প পর্ব শুরু হবে ৮ জুলাই। শেষ হবে ১৪ জুলাই। ১৭ ও ১৮ জুলাই হবে সেমিফাইনাল। চূড়ান্ত খেলা হবে ১৯ জুলাই।
রাজধানীর একটি হোটেল মঙ্গলবার প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন প্রতিযোগিতার লগো উন্মোচন করেন।
দ্বিতীয় সুপার কাপের স্পন্সর হিসেবে থাকছে গ্রামীণফান। ২০০৯ সালের প্রথম সুপার কাপের স্পন্সর ছিল সিটিসেল।
প্রতিযোগিতায় 'ক' গ্রপে আছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। 'খ' গ্র"পে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ঢাকা মোহামেডান।
চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি টাকা। রানার্সআপ দল ২০ লাখ টাকা এবং সেমিফাইনালের বাকি দুই দল পাবে সাড়ে সাত লাখ টাকা করে। আর অপর দুই দল পাবে পাঁচ লাখ টাকা করে।
পুরস্কার থাকছে সেরা খেলোয়াড় এবং 'ফেয়ার প্লে'র জন্য। তবে সর্বোচ্চ গোলদাতা ও দর্শকদের জন্য কোনো পুরষ্কার থাকছে না। গত সুপার কাপে দর্শকদের জন্য পুরস্কার হিসেবে ছিল একটি গাড়ি। সব খেলার টিকেট নিয়ে লটারি করে এই পুরস্কার দেয়া হয়।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুন অর রশিদ এ ব্যাপারে বলেন, "বিষয়গুলো আমাদের বিবেচনায় রয়েছে। এ জন্য আমাদের স্পন্সর পেতে হবে।"
টিকেটের দামও ঠিক হয়েছে। গ্যালারি ৫০ টাকা ও ভিআইপি গ্যালারি ১০০ টাকা।
সবচেয়ে সমালোচিত বিষয় ছিল অনুষ্ঠানে ফুটবলারদের অনুপস্থিতি। এতে উপস্থিত ছিলেন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, অভিনেত্রী বিজরী বরকতউল্লহ ও অভিনেত্রী মেহবাজিবন। গ্রমীণফান কর্মকর্তা তাহমিদ আজিজুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিন্তু কোনো ফুটবলার ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৩ ঘ.
bdnews24