২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব চ্যাম্পিয়ন

ইফাদ গ্রুপ ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি কালাচারাল ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফাদ গ্রুপ ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি কালাচারাল ক্লাব। ফাইনালে দলটি টাইব্রেকারে ৫-৪ গোলে ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবকে হারায়। ম্যাচের সেরা সেরা খেলোয়াড় হন তানভির। সর্বোচ্চ গোলদাতা হন মারুফ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় তুহিন ও সেরা গোলরক্ষক হন আদিব। প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইফাদ অটো'র পরিচালক তাসফিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/টিআর/২৩৫২ ঘ.