পীযূষ কান্তি আচার্য
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এথেন্স, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস প্রতিযোগিতা রোববার শেষ হয়েছে।
শেষদিন বাংলাদেশের চার প্রতিযোগী পাঁচটি স্বর্ণপদক পেয়েছেন।
এরা হলেন- ইথু, নিপা বোস, বিবি ফাতেমা ও আনোয়ার হোসেন।
এরমধ্যে ইথু পান টেবিল টেনিস একক ও দ্বৈতে একটি করে দুইটি, নিপা বোস টেবিল টেনিস দ্বৈতে একটি, বিবি ফাতেমা ও আনোয়ার হোসেন পান অ্যাথলেটিক্সে একটি করে।
বিকালে বিজয়ীদের মধ্যে সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আজিজুল হক পুরস্কার বিতরণ করেন।
এদিকে এথেন্সের উমনিয়ায় রাতে বাংলাদেশ কমিউনিটি প্রতিযোগীদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছে।
ড. জয়নুল আবেদীন নামের এক বাংলাদেশির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও অলিম্পিকের কর্মকর্তা ও অংশগ্রহণকারীসহ ৭/৮শ' মানুষ উপস্থিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪১ ঘ.
bdnews24