ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অম্রচিং মারমার হ্যাট্রিকসহ পাঁচ গোলের সুবাদে জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ১২-০ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলাকে।
আনসারের পক্ষে কবিতা চাকমা, সুইনু প্র" মারমা ও নুবাই চিং মারমা দু'টি করে গোল করেন। আর একটি গোল দেন মাইনু মারমা।
একই মাঠে দিনের অপর খেলায় যশোর জেলা ৪-০ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলাকে। যশোরের পক্ষে হ্যাট্রিক করেন শারমিন। আর বিলকিস একটি গোল দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩০১ ঘ.
bdnews24