২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে যুক্তরাষ্ট্র ও সুইডেন

মেয়েদের বিশ্বকাপ ফুটবলে গ্র"প-সি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও সুইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলে গ্র"প-সি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও সুইডেন। গ্র"প পর্যায়ে নিজেদের দ্বিতীয় খেলায় শনিবার যুক্তরাষ্ট্র ৩-০ গোলে কলম্বিয়াকে ও সুইডেন ১-০ গোলে উত্তর কোরিয়াকে হারিয়েছে। উভয় দলেরই এটা টানা দ্বিতীয় জয়। গ্র"প পর্যায়ে নিজেদের শেষ খেলায় বুধবার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও সুইডেন। ওই ম্যাচ দিয়েই গ্র"পের শীর্ষ দল নির্ধারিত হবে। যদিও গোল ব্যবধানে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে পক্ষে হিথের ও'রিলে, মেগান গ্রেব্বেড ও কার্লি লয়েড একটি করে গোল করেন। সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন লিসা ডালকেভিস্ট। খেলার শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ১২ মিনিটের মাথায় কলম্বিয়ার গোলরক্ষক সেপুলভেদার মারা বল লাফিয়ে উঠে ঠেকান ও'রিলে। বল নিয়ে কয়েক পা এগিয়ে ২৫ গজ দূর থেকে জোরালো শটে তা জালে জড়িয়ে দেন তিনি। বিশ্বকাপে ও'রিলের এটি তৃতীয় গোল। প্রথমার্ধে আরো পাঁচ-ছয়টি গোলের সুযোগ নষ্ট করেছে যুক্তরাষ্ট্র্র। বিশেষ করে তাদের তারকা খেলোয়াড় অ্যাবে ওয়ামব্যাচ এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দ্বিতীয়ার্ধে দ্রুত আরো দুটি গোল করে যুক্তরাষ্ট্র। ৫০ মিনিটে বদলি খেলোয়াড় মেগান গোল করে ২-০ তে এগিয়ে নেন দলকে। চেনির কাছ থেকে পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে দারুণ শটে তা জালে জড়ান তিনি। সাত মিনিট পর ব্যবধান তিনগুণ করেন লয়েড। দিনের অন্য খেলায় ৬৪ মিনিটে মাঝ মাঠ থেকে লিন্ডার আড়াআড়ি শটের বল নিয়ন্ত্রণে নেন থেরেসে জোগরান। তিনি বল দেন অরক্ষিত লিসাকে। পায়ের আলতো টোকায় বল জালে পাঠিয়ে দেন লিসা। আর কোনো গোল না হওয়ায় এক গোলের জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে সুইডেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১২৫০ ঘ.