২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার শুভ সূচনা

কোপা আমেরিকার দ্বিতীয় খেলায় কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। একমাত্র গোলটি করেন আদ্র্রিয়ান রামোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার দ্বিতীয় খেলায় কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। একমাত্র গোলটি করেন আদ্র্রিয়ান রামোস। 'এ' গ্র"পে নিজেদের উদ্বোধনী ম্যাচে শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় প্রতিযোগিতায় অতিথি হয়ে খেলতে আসা কোস্টারিকা। দলের আক্রমণভাগের খেলোয়াড় ব্রেনেস মোয়া খেলার ২৮ মিনিটে কলম্বিয়ার এক খেলোয়াড়কে বিপদজনকভাবে বাধা দিলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। প্রথমার্ধে উভয় দলই বাজে ফুটবল খেলতে থাকে। দুর্বল বল পাস ও ধাক্কা-ধাক্কিতেই তাদের ব্যস্ত থাকতে দেখা যায়। এর মধ্যেই খেলার ৪৫ মিনিটের মাথায় মাঝমাঠের খেলোয়াড় ফ্রেডে গুয়ারিনের রক্ষণ চেরা পাসে বল পেয়ে যান রামোস। চমৎকারভাবে তা জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও একই ভঙ্গিতে খেলতে থাকে উভয় দল। এর মধ্যে কলম্বিয়া আরো বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে 'এ' গ্র"পের শীর্ষ দল কলম্বিয়া। আর্জেন্টিনা-বলিভিয়া উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় উভয় দলই একটি করে পয়েন্ট পেয়েছে। 'বি' গ্র"পের উদ্বোধনী ম্যাচে রোববার ভেনিজুয়ালার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১০৩৭ ঘ.