২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার দায়িত্বে দুই হাজার পুলিশ

কোপা আমেরিকার উদ্বোধনী খেলার নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে দুই হাজার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার উদ্বোধনী খেলার নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে দুই হাজার পুলিশ। স্বাগতিক আর্জেন্টিনা ও বলিভিয়ার ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬.৪৫ মিনিটে মাঠে গড়াবে ৪৩তম কোপা আমেরিকা। ম্যাচটি নিয়ে বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই। প্রয়োজন নেই বাড়তি সর্তকতারও। তবে বুয়েন্স আয়ার্সে রিভার প্লেট ও বেলগ্রানোর মধ্যে খেলার দিনের নৃশংস ঘটনার এক সপ্তাহও পার হয়নি বলে এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আর্জেন্টিনার সফলতম ক্লাবটি তাদের ১১০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো প্রথম বিভাগ থেকে নেমে যায়। এর ফলে সমর্থকরা দাঙ্গায় লিপ্ত হয়। এতে আহত হন ৬৮ জন। সেই খেলার সময় নিরাপত্তার দায়িত্বে ছিল আড়াই হাজার পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৪৭ ঘ.