২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার প্রথম একাদশে তেভেজ

বলিভিয়ার বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী খেলায় আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা পেয়েছেন আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বলিভিয়ার বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী খেলায় আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা পেয়েছেন আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। কোচ সার্জিও বাতিস্তা এ মাসের শুরুতে আলবেনিয়ার বিপক্ষে যে দলটি মাঠে নামিয়েছিলেন, সেই দলে দু'টি পরিবর্তন এনেছেন। রিয়াল মাদ্রিদের অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলে দলে নিয়েছেন তেভেজকে। আর্জেন্টিনার আক্রমণের দায়িত্বে লিওনেল মেসি ও এজেকুয়েল লাভেজ্জির সঙ্গে তিনিও থাকবেন। আর মাঝমাঠে লুকাস বিগলিয়ার বদলে নেয়া হয়েছে এস্তেবান ক্যাম্বিয়াসোকে। প্রথম একাদশ: সার্জিও রোমেরো, হাভিয়ের জেনেত্তি, নিকোলাস বুর্দিসো, গ্যাব্রিয়েল মিলিতো, ফস্তিনো মার্কাস রোজো, হাভিয়ের মাসচেরানো, এস্তেবান ক্যাম্বিয়াসো, এভার বানেগা, কার্লোস তেভেজ, লিওনেল মেসি ও এজেকুয়েল লাভেজ্জি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৭৩৯ ঘ.