২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ নিয়ে অভিযোগ করবে পাকিস্তান

বাংলাদেশের কাছে হারার জন্য বৃষ্টি ভেজা মাঠকে দায়ী করলেন পাকিস্তান কোচ তারিক লুৎফি। তিনি বলেন, মাঠ খেলার অনুপযুক্ত ছিল। এ জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) কাছে অভিযোগ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে হারার জন্য বৃষ্টি ভেজা মাঠকে দায়ী করলেন পাকিস্তান কোচ তারিক লুৎফি। তিনি বলেন, মাঠ খেলার অনুপযুক্ত ছিল। এ জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) কাছে অভিযোগ করা হবে। বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের খেলায় বাংলাদেশ ৩-০ গোলে হারায় পাকিস্তানকে। তাই স্বাভাবিকভাবেই হতাশ লুৎফি। সংবাদ সম্মেলনে তা লুকোলেনও না। জয়ের আশা নিয়ে বাংলাদেশে এসে তিন গোলের হার মেনে নিতে পারেননি তিনি। তবে বাংলাদেশ যে যোগ্য দল হিসেবে জিতেছে, তা মেনে নিয়েছেন তিনি এক বাক্যে। বলেন, "ভালো খেলেই জিতেছে বাংলাদেশ।" তার দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "এমন মাঠে ফুটবল খেলা কষ্টকর। পানির কারণে খেলোয়াড়রা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি।" এরই মধ্যে ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ করেছে সফরকারীরা। লুৎফি বলেন, "এমন মাঠে খেলা হতে পারে না। ফিফার কাছেও আমরা লিখিত অভিযোগ করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৩৮ ঘ.