ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা লিসিক্কির কাছে হেরে মঙ্গলবার উইম্বল্ডনকে বিদায় জানিয়েছেন মারিওন বার্তোলি। আর দুর্দান্ত টেনিসের প্রদর্শন করে পঞ্চম বাছাই মারিয়া শারাপোভা পৌঁছে গেছেন সেমিফাইনালে।
উইম্বলডনের ১২৫তম আসরে মেয়েদের বিভাগে একের পর এক অঘটন লেগেই আছে। একে একে বিদায় নিয়েছেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস, শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি এবং মাত্রই ফ্রেঞ্চ ওপেন জয়ী না লি ও রানারআপ ফ্রান্সেসকা শিয়াভোনে।
এবার তাদের পথ অনুসরণ করলেন নবম বাছাই বার্তোলি। ৬-৪, ৬-৭ (৪-৬) ৬-১ গেমে হারলেন ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বল্ডন খেলতে আসা সাবিনার কাছে।
আর শারাপোভা কোয়ার্টার ফাইনালে পাত্তাই দেন নি র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর খেলোয়াড় ডমিনিকা চিবুলকোভাকে। জিতেছেন ৬-১ ও ৬-১ গেমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২৩১৬ ঘ.
bdnews24