২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে রাফায়েল ভারানে

ফরাসি ক্লাব আরসি লেন্সের রক্ষণভাগের খেলোয়াড় রাফায়েল ভারানেকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ক্লাব আরসি লেন্সের রক্ষণভাগের খেলোয়াড় রাফায়েল ভারানেকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থের বিষয়টি পরিষ্কার করেনি তার। ধারণা করা হচ্ছে, তাকে আনতে ১০ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে মাদ্রিদের। ২০১৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় ভারানে। সোমবার সকালে রিয়াল মাদ্রিদে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। গত বছরই লেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করেন ভারানে। এক বছরের প্রমাণ করেছেন, ফ্রান্সের উঠতি খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম। তবে তার ভালো খেলাও দলের অবনমন ঠেকাতে পারেনি। মাদ্রিদে আসার পথে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে ভারানে বলেন, "আমি খুব খুশি।" ভারানে হলেন চতুর্থ খেলোয়াড়, সামনের মৌসুমের জন্যে যাকে দলভুক্ত করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের কেনা আগের খেলোয়াড়রা হলেন নুরি শাহিন, হামিত আলটিনটপ ও হোসে মারিও কালেজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২৩৫ ঘ.