২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে নাদাল ও ফেদেরার

উইম্বল্ডনের শেষ আটে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বল্ডনের শেষ আটে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। এছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে, মার্ডি ফিস, জো উইলফ্রেড সোঙ্গা, ফেলিসিয়ানো লোপেজ ও বার্নার্ড টমিচ। পায়ে আঘাত পাওয়ার পরও বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নাদাল ৭-৬ (৮-৬), ৩-৬, ৭-৬ (৭-৪) ও ৬-৪ গেমে হারান হুয়ান মার্টিন ডেল পোর্তোকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২৪ নম্বর খেলোয়াড় হওয়ার পরও পোর্তো ২০০৯ সালে জেতেন অস্ট্রেলিয়া ওপেন। নাদালের সঙ্গে শেষ ষোলোর লড়াইয়ে দারুণ খেলেন পোর্তো। দু'টি সেট নিয়ে যান টাইব্রেকারে। প্রথম সেটে নাদাল জিতলেও শেষ মুহূর্তে চোট পান পায়ের গোঁড়ালিতে। সেই সুযোগে নাদালকে দ্বিতীয় সেটে ৬-৩ এ হারিয়ে খেলায় ফিরে আসেন পোর্তো। পরের সেট টাইব্রেকারে নিয়ে গেলেও নাদালের সঙ্গে পেরে ওঠেননি। আর শেষ সেটটি অবলীলায় জিতে (৬-৪) নাদাল পৌছে যান শেষ আটে। উইম্বল্ডনের সবুজ কোর্টে রাশিয়ার মিখাইল উইজনির বিপক্ষে ফেদেরার নিঃসন্দেহে 'ফেবারিট'। তবে মিখাইলের বিপক্ষে প্রথম সেটে হেরে সমর্থকদের চিন্তায় ফেলে দেন সুইজারল্যান্ডের এই খেলোয়াড়। কিন্তু পরের তিন সেট জিতে আরেকটি নাদাল-ফেদেরার ফাইনালের মঞ্চ প্রস্তুত করে রাখলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ফ্রান্সের সোঙ্গা। আর নাদাল লড়বেন যুক্তরাষ্ট্রের মার্ডি ফিসের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪২ ঘ.