২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালেই থাকছেন রামোস

রিয়াল মাদ্রিদ ও স্পেনের মাঝমাঠের খেলোয়াড় সার্জিও রামোস রিয়াল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছিল। কিন্তু, রোববার টুইটার বার্তায় মাদ্রিদে অবসর নেওয়ার ইচ্ছের কথা বলে সেই গুজবে পানি ঢেলে দিলেন রক্ষণভাগের এ খেলোয়াড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ ও স্পেনের মাঝমাঠের খেলোয়াড় সার্জিও রামোস রিয়াল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছিল। কিন্তু, রোববার টুইটার বার্তায় মাদ্রিদে অবসর নেওয়ার ইচ্ছের কথা বলে সেই গুজবে পানি ঢেলে দিলেন রক্ষণভাগের এ খেলোয়াড়। রামোসকে দলবদলের বাজারে টেনে নিয়ে আসে ইংরেজি ট্যাবলয়েড পত্রিকা পিপলস। রামোসের ভাই ও প্রতিনিধি রেনে রামোসকে উদ্ধৃতি দিয়ে তারা জানায়, রামোস স্পেনের দলটি থেকে আরও 'ভালো ব্যবহার' আশা করেন। দলও ছেড়ে দিতে পারেন। রামোসের টুইটার বার্তার পর রেনে রামোস এএসকে জানান, রামোসকে নিয়ে পিপলস পত্রিকার সঙ্গে তার কোনো কথাই হয়নি। তিনি বলেন,"আমি এমন কিছুই বলিনি এবং আমি তাদের (পিপলস পত্রিকা) চিনিও না। সাধারণত আমি মন্তব্য করি না। আর এমন কোনো কথা বলার প্রশ্নই আসে না।" ক্রুদ্ধ কণ্ঠে রেনে আরও বলেন, "আমি রেগে আছি। তারা এমন এক বিষয় নিয়ে কথা বলেছে যার কোনো অস্তিত্ব নেই। আর উকিলের সঙ্গে মামলা করার ব্যাপারেও কথা বলবো।" রামোসের জায়গায় রিয়াল কোচ হোসে মরিনহো ইন্টার মিলানের মেইকনকে মাদ্রিদে নিয়ে আসতে পারেন, এমন গুঞ্জন ছিল। রেনে রামোসের উদ্ধৃতির পর তার রিয়াল ছাড়ার গল্পে ডালপালা গজায়। রিয়ালের হয়ে ২৬১ ম্যাচ খেলেছেন সার্জিও রামোস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৬২৫ ঘ.