২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাব্রেগাসের জন্য ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখান

সেস ফ্যাব্রেগাসকে কিনতে বার্সেলোনার দেয়া ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখান করেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেস ফ্যাব্রেগাসকে কিনতে বার্সেলোনার দেয়া ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখান করেছে আর্সেনাল। আসন্ন মৌসুমে বার্সা ঘরে আনতে চায় জিওসাপ্পে রসি, অ্যালেক্স সানচেজ ও সেস ফ্যাব্রেগাসকে। এজেন্টের মতে, উদিনেসের খেলোয়াড় সানচেজের বার্সায় যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ভিলারিয়ালের রসির বিষয়টি ঝুলে আছে। আর ফ্যাব্রেগাসকে নিয়ে অহেতুক জল ঘোলা হচ্ছে। বার্সা চায় ঘরের ছেলে ফ্যাব্রেগাস ফিরে আসুক। একসময় বার্সার যুব দলের খেলোয়াড় ফ্যাব্রেগাস এখন আর্সেনালের অধিনায়ক। ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের একজন সক্রিয় সদস্য ফ্যাব্রেগাস এবার দেশে ফিরতে চান। মেসি থেকে শুরু করে জাভি ও ইনিয়েস্তারাও চান ফ্যাব্রেগাস বার্সার হয়ে সামনের মৌসুমে মাঠে নামুক। কিন্তু, অবস্থা যেমন দাঁড়িয়েছে, তাতে ফ্যাব্রেগাসের বার্সায় যাওয়া বেশ কঠিনই হবে। তার জন্যে বার্সা ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে শোনা যাচ্ছিল তবে বাস্তবে প্রস্তাব ছিল ৩০ মিলিয়ন ইউরোর। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওই প্রস্তাব এক কথা কথায় নাকচ করে দিয়েছে আর্সেনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২৩১৯ ঘ.