২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল, ওজনিয়াকি ও শারাপোভা শেষ ষোল তে

ছেলেদের এককের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও মেয়েদের এককের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি শনিবার উইম্বল্ডনের শেষ ষোল তে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ছেলেদের এককের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও মেয়েদের এককের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি শনিবার উইম্বল্ডনের শেষ আটে উঠেছেন। চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন মারিয়া শারাপোভাও। গাইলস মুলারকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৫) ও ৬-০ গেমে হারান নাদাল। প্রথম দুই রাউন্ড পার করেন সহজেই। তবে তৃতীয় রাউন্ডে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা মুলার তার ঘাম ছুটিয়ে ছেড়েছেন। প্রথম দুটি সেটই পৌঁছায় টাইব্রেকারে। তবে জয়ী খেলোয়াড়টির নাম কিন্তু ওই নাদালই। তৃতীয় সেটে মুলারকে আর কোনো সুযোগ দেন নি নাদাল। ৬-০ গেমে জিতে চলে যান শেষ ষোলোয়। ম্যাচ শেষে নাদাল বলেন,"প্রথম দুটি সেট খুবই কঠিন ছিল। তাকে পরাস্ত করার তেমন কোনো সুযোগই পাই নি। আর টাইব্রেকারতো লটারির মতো।" র‌্যাঙ্কিংয়ের ২৭ নম্বর খেলোয়াড় জারমিলা গাজদোসোবার পিক্ষে ৬-৩ ও ৬-২ গেমে সহজ জয় পান ওজনিয়াকি। আর শারাপোভা ৬-২ ও ৬-৩ গেমে জয় পান ক্লারা জাকোপালোভার বিপক্ষে। সেন্টার কোর্টে প্রথমবারের মতো খেলতে নামা অস্ট্রেলিয়ার গাজদোসোভাকে শীর্ষ বাছাই ওজনিয়াকি মোটামুটি টেনিস শিখিয়ে ছেড়েছেন। এখন পর্যন্ত কোনো গ্রান্ড স্লাম ঘরে তুলতে না পারা ওজনিয়াকি বুঝিয়ে দিয়েছেন, শিরোপার জন্য কতটা ক্ষুধার্ত তিনি। জাকোপালোভার বিপক্ষে প্রথম সেট ৬-২ গেমে জিতে নেন ২০০৪ সালের উইম্বল্ডন জয়ী শারাপোভা। তবে দ্বিতীয় সেটে একসময় ১-৩ এ পিছিয়ে পড়েন। তারপর ফিরে আসেন দুর্দান্তভাবে। শেষ পর্যন্ত জেতেন ৬-৩ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২৪৯ ঘ.